আজকের খবর


রাজধানীতে কি বৃষ্টি হবে আজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার

রাজধানীতে কি বৃষ্টি হবে আজ
রাজধানী ঢাকার আকাশে মেঘ বা বৃষ্টির কোনো আলামত বোঝা যায়নি। পরিষ্কার আকাশে সকালের সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। বোঝা যাচ্ছে, অন্য দিনগুলোর মতো বুধবারও তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে।

তবে আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সীমিত পরিসরে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা সামান্য। গত দুই দিনে তাপমাত্রা কিছুটা কমলেও তা গরমের অস্বস্তি কমাতে পারছে না। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।

গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

গত ১৫ এপ্রিল রাজধানীতে ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি দিনের একটি ছিল। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আকু ওয়েদারের হিসাবে, গতকাল মঙ্গলবার ঢাকার তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চড়লেও মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের