আজকের খবর


সাম্প্রদায়িক অপশক্তি দেশকে জর্জরিত করছে: ওবায়দুল কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ এপ্রিল ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

সাম্প্রদায়িক অপশক্তি দেশকে জর্জরিত করছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আজ শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন তিনি।

সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিকভাবে আমাদের অবস্থান আগের মতোই কঠোর থাকবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের