আজকের খবর


বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রণালয়ের নাম ছিল ‌‘বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন।’ ১৯৮৬ সালে সেই নাম বদলে করা ‘নৌপরিবহন মন্ত্রণালয়।’ এই নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না। অথচ মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে এক নম্বরে রয়েছে বন্দর। এর ফলে আগে যে নামটি ছিল সেটির আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের