আজকের খবর


বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ, নিহত ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার

বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ, নিহত ৪
টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপ‌জেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোভ্যান চালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া। 

ধনবা‌ড়ি থানার এসআই ইদ্রিস আলী জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী প‌রিবহ‌নের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুজন নিহত হন। হাসপাতালে নিলে আরো দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন। এ ঘটনায় বাস‌টি জব্দ করা হয়েছে। 


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের