আজকের খবর


নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরা শুরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মে ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন, সোমবার

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরা শুরু
ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে রোববার মধ্যরাতে। এরপরই দীর্ঘ দুই মাসের বিরতি শেষে ইলিশ ধরতে নেমেছেন দেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা। জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

মৎস্য অফিস বলছে, এবারের অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে। গত বছরের তুলনায় এ বছর জেলায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে।

সরেজমিন দেখা গেছে, এরই মধ্যে ইলিশ ধরার জাল সেলাই করা, নৌকার ভাঙা অংশ মেরামত ও ইঞ্জিনসহ সবকিছু ঠিক করে নিয়েছেন জেলেরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় তারা ধারদেনা করে সংসার চালিয়েছেন। এখন মাছ পেলে সংসারের খরচ জোগাতে পারবে, নয়তো দুর্ভোগের শেষ থাকবে না।

জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তছলিম ব্যাপারী জানান, দেশের ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। খরা থাকার কারণে সব মাছ পানিতেও ভালো খাবার পেয়েছে।

নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অন্য বছরের তুলনায় এবারের অভিযান বেশি সফল হয়েছে। নদীতে কারেন্ট জাল ফেলা ও জাটকা ধরা সবসময় নিষিদ্ধ। তাই নিষেধাজ্ঞা উঠে গেলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের