আজকের খবর


নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: কামরুল ইসলাম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মে ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন, শনিবার

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: কামরুল ইসলাম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ দে‌শে আর‌ কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আগামী জাতীয় নির্বাচন শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনেই অনু‌ষ্ঠিত হব‌ে।

আজ জাতীয় প্রেসক্লা‌বে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আ‌য়ো‌জিত আলোচনা সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

কামরুল ইসলাম ব‌লেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অজুহাতে ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কীভাবে দুই বছর ক্ষমতা দখল করে রেখেছিল। কীভাবে তারা রাজনৈতিক নেতাকর্মীসহ জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে আগামীতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কারো ওপর কোনো হস্তক্ষেপ করা হবে না। নিরবাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। বিদেশি পরিদর্শকরা এসে সরকারের নির্বাচন ব্যবস্থা দেখেছেন ও প্রশংসা করেছেন।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি বাংলাদেশের অর্জনগুলোকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করছে। তারা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা কোনো কিছুই মানে না। মানুষের ওপর তাদের আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর। বিএনপি তাদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে।

এ সময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের