আজকের খবর


আহ্সান উল্লাহ মাস্টারের মতো নেতৃত্ব নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ মে ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন, রবিবার

আহ্সান উল্লাহ মাস্টারের মতো নেতৃত্ব নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

৭ মে বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। এছাড়া তিনি ছিলেন কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষের অতি আপনজন।

তিনি আরো বলেন, গণতন্ত্রকামী এই ত্যাগী নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার চিলেন। মেহনতি মানুষের অধিকার আদায়েও কখনো পিছপা হননি। এজন্য তাকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মো. সাহাবুদ্দিন বলেন, শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, দিয়েছেন সাহস ও মনোবল। মেহনতি মানুষের অধিকার আদায়সহ গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের