আজকের খবর


সুদান থেকে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ মে ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার

সুদান থেকে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি

যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি।

আজ সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তকাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। 

এর আগে, রোববার সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে পোর্ট সুদান থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরপর স্থানীয় সময় সোমবার ভোরে জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। 

গতকাল রিয়াদের বাংলাদেশ দূতাবাসবিজ্ঞপ্তিতে জানায়, যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে জেদ্দা পৌঁছেছেন। দুপুরে দুটি বিমানে ৭০ জন, বিকেলে আরো একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান।

সুদান থেকে আসা এসব বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।

জেদ্দায় পৌঁছানো বাংলাদেশিদের জন্য সেখানকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এসব বাংলাদেশিকে সব ধরনের সহায়তা দিচ্ছে।

দূতাবাস বলছে, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের