আজকের খবর


বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে লঘুচাপ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২৩, ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে লঘুচাপ
যথারীতি পূর্বঘোষিত লঘুচাপটি সৃষ্টি হলো। গত কিছুদিন ধরে কথা হচ্ছিল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর সৃষ্ট সেই লঘুচাপটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর তা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে।

আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তায় বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হচ্ছে।

এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি লঘুচাপ সৃষ্টির কথা বলা হয়েছে। আর সেই লঘুচাপটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে পূর্বাভাস করা হয়েছিল। আর তা থেকেই ধারণা করা হচ্ছিল একটি ঘূর্ণিঝড় আসতে পারে। কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর ঘূূর্ণিঝড়ে রূপ নিয়ে থাকে। আর বছরের এসময় সাগরে এধরনের লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে। বর্ষার মৌসুমের আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলো বেশিরভাগ সময় ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে থাকে। আবার বর্ষার শেষে শীত মৌসুমের আগেও ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে।

এছাড়া অন্যান্য সময়ের লঘুচাপগুলো মৌসুমী লঘুচাপ হিসেবে সৃষ্টি হওয়ার পর অনেক সময় নিম্নচাপ পর্যন্ত সৃষ্টি হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের