আজকের খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার
ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করে রেঞ্জার্স সদস্যরা। পিটিআই’র আইনজীবী ফয়সাল চৌধুরী ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।
পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে।
এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ইমরান খানকে অন্যায়ভাবে হেফাজতে নিয়েছে রেঞ্জার্স সদস্যরা।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।
এখনো ইমরান খানের গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







