আজকের খবর


প্রতিটি হাসপাতাল নতুনরূপে সজ্জিত: স্বাস্থ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ মে ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন, বুধবার

প্রতিটি হাসপাতাল নতুনরূপে সজ্জিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালগুলো এখন আর আগের মতো জরাজীর্ণ অবস্থায় নেই। আমাদের প্রতিটি হাসপাতাল নতুনরূপে সজ্জিত হয়েছে। এখন হাসপাতালগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়।

আজ রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ম্যুরাল, ইমার্জেন্সি কমপ্লেক্স ও আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নয়ন করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এখন সেকেন্ডারি ও টার্শিয়ারি লেভেলে স্বাস্থ্য সেবার উন্নয়নের চেষ্টা করছি। জেলা-উপজেলা, মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোকে নবরূপে ঢেলে সাজানো হয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো ইনস্টিটিউটে গিয়ে দেখবেন কত সুন্দর, কত পরিষ্কার ও আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত। আপনি যদি নতুন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যান, তাহলে দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এতো সুন্দর আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলো। আমাদের ডাক্তার ছিল ১৪ হাজার, এখন ৩৩ হাজার ডাক্তার হয়েছে। আমাদের নার্স ছিল ১৮ হাজার, এখন ৪৫ হাজার নার্স কাজ করছে।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সব সময় কাজ করে যাচ্ছে। এমন কী করোনার সময় অন্যান্য মন্ত্রণালয়ে লকডাউন থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কাজ বন্ধ ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক ভালো কাজ হচ্ছে। আমাদের ধৈর্যধারণ করে সেগুলো দেখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের