আজকের খবর


সমুদ্রবন্দর-উপকূলে ৮ নম্বর মহাবিপদ সংকেত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মে ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার

সমুদ্রবন্দর-উপকূলে ৮ নম্বর মহাবিপদ সংকেত
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। উঁচু ঢেউয়ে ফুঁসে উঠছে উপকূল। এ কারণে দেশের সব সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার রাতে ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর এবং উপকূলীয় ১২টি জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মোংলা বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার দ্বীপগুলোতে ৮-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের