আজকের খবর


গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুদকে তলব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মে ২০২৩, ১২:১৮ অপরাহ্ন, বুধবার

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুদকে তলব

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে

আগামী সোমবার (২২ মে) সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডসহ দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. আলী আকবর ১৫ মে এই নোটিশে স্বাক্ষর করেন।

কমিশন আইনের ১৯ ও ২০ ধারা মতে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ’করার জন্য দেওয়া এই নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশ থেকে জানা গেছে, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. আলী আকবরকে টিম লিডার এবং সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগ বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের