আজকের খবর


মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ মে ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা
দেশের প্রথম মেট্রোরেল চলাচলের সময় আরো ৬ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মে থেকে উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা নতুন সময়সূচিতে চলবো। আগামীতে পরিস্থিতি বিবেচনায় সময়সূচি আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলবে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারো ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন এম এ এন সিদ্দিক।

গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষ দিকে এই অংশ চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের