আজকের খবর


বরিশাল সিটি নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ মে ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

বরিশাল সিটি নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চার স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। 

চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টিসহ ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মে এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন বাছাই হয়েছে আজ বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের