আজকের খবর


বাজেটের আগে জ্বালানির দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মে ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার

বাজেটের আগে জ্বালানির দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আসন্ন বাজেটের আগে জ্বালানির দাম বাড়ছে না। আগামীতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করব।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘স্টেক হোল্ডারস ডায়ালগ অন এনার্জি স্ট্র্যাটেজি: টুওয়ার্ডস অ্যা প্রেডিক্টেবল ফিউচার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডিসিসিআই।

নসরুল হামিদ বলেন, আমরা পলিসি করছি, গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভোলা থেকে গ্যাস আনার চেষ্টা চলছে। বর্তমানে ৩ হাজার ৫০০ এমএমসিএফডি গ্যাসের চাহিদা রয়েছে। বেশ কয়েক বছর আগে দেশীয় গ্যাস দিয়ে সার তৈরি করা হতো। কারণ তখন ইন্ডাস্ট্রিয়াল খাতে গ্যাসের চাহিদা তেমন ছিল না। সারের পরে এসব গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হল। তবে বর্তমানে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। ইন্ডাস্ট্রি খাতে গ্যাসের চাহিদাও বেড়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২ হাজার ৯০৭ এমএমসিএফডি গ্যাসের সাপ্লাই রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি গ্যাস খরচ হয়। বিদ্যুৎ খাতে মোট গ্যাসের ৪২ শতাংশ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইন্ডাস্ট্রি খাতে ব্যবহার হচ্ছে ১৮ শতাংশ, সার উৎপাদনে ৬ শতাংশ, সিএনজিতে ৩ শতাংশ এবং কমার্শিয়াল অ্যান্ড চা খাতে ১ শতাংশ গ্যাসের ব্যবহার হচ্ছে।

সেমিনারে উপস্থিত ছিলেন— এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের