আজকের খবর
পেঁয়াজের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ আমদানি হলেই দাম কমে যাবে। এখন বেশি দাম পাওয়ার জন্য অনেকেই রেখে দিয়েছেন। আমাদের ১০০ ভাগ পেঁয়াজ মজুত রেখেছি। এরপরও দাম যথেষ্ট বেড়েছে। আইপি (ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি) অনুমতি পেলেই দাম কমে যাবে।
আজ রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি কোনো সমস্যা নয়। সমস্যা হলো- আইপি না দেওয়া। আমদানির অনুমতি নেয়ার পর আইপি ভারত থেকে আসে। সম্প্রতি আমরা ভারত থেকে টাকা ও রুপিতে আমদানি করছি। তাই ডলারের দামের সঙ্গে আমাদের আমদানিতে সমস্যা নেই।
তিনি আরো বলেন, ঈদুল আজহা সামনে রেখে বাজার মনিটরিংয়ের বিষয়ে সব মন্ত্রণালয় তৎপর রয়েছে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আবার বৈঠক হবে।
টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে চিনির দাম বাড়ানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সবাইকে সমন্বয় করেই বাজার ব্যবস্থা মনিটরিং করা হবে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







