আজকের খবর


আগামী ৩ দিন তীব্র বজ্রপাতসহ কালবৈশাখীর পূর্বাভাস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ মে ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার

আগামী ৩ দিন তীব্র বজ্রপাতসহ কালবৈশাখীর পূর্বাভাস
আগামী তিন দিন সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত তিন দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে; সেই সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

২৪ মে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর।

সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, ২৪ মে ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত হতে পারে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের