আজকের খবর


ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ মে ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার

ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই রাজধানীর আকাশে তপ্ত ছড়াচ্ছে সূর্য। তবে আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ। মাঝে মাঝেই রোদ-মেঘের এ খেলা চলছে। এদিকে রাজধানী ঢাকায় সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য বিভাগগুলোতেও বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনির বলেন, আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে দেশের তাপমাত্রা বাড়তে পারে। কারণ বৃষ্টির পরিমাণ কমে যাবে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের