আজকের খবর


যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিব্রত নয়: পররাষ্ট্রমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ মে ২০২৩, ০২:৫২ অপরাহ্ন, শনিবার

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিব্রত নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার মোটেও বিব্রত নয়। এ ভিসা নীতির কারণে দেশ থেকে অর্থ পাচার কমবে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত ‘ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ: অ্যাডভান্সেস ইন হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকদের জন্য। যারা বিদেশে বাড়ি বানিয়েছেন, টাকা পাচার করেছেন তারা ভিসা নিতে যান। গরিবরা তো ভিসার জন্য যায়ই না। সুতরাং যুক্তরাষ্ট্রের নতুন এ ভিসানীতির কারণে টাকা পাচার কম হবে।

তিনি আরো বলেন, ভিসা দেওয়া না দেওয়া ওদের যুক্তরাষ্ট্রের ব্যাপার। তারা নিজের সুবিধার জন্যই ভিসা দেয়। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

ঢাকায় নিযুক্ত ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তার বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাড়তি নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রদূত এখন পর্যন্ত আবেদন করেননি। এছাড়া তারা এমন কোনো অন্যায় কাজ করেননি যে তাদের ওপর হামলা হবে। আমাদের দেশে নিরাপত্তার অভাব নেই।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের