আজকের খবর


রাজধানীর আদাবরে ভবনের আগুন নিয়ন্ত্রণে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ মে ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন, রবিবার

রাজধানীর আদাবরে ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আটতলা ভবনের আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রোববার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টা ৩৩ মিনিটে আদাবরের ৮তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আগুনের সময় ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দু’জন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

এর আগে, দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া হতাহতের কোনো খবরও জানা যায়নি।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের