আজকের খবর
হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে অটোচালক রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে রফিক মিয়া, জিয়াউর রহমান ও মুসা মিয়া একটি অটোরিকশায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। এ সময় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মর্ডান পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়াও বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, সড়কে রাখা পাথরের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পালিয়েছেন বাসচালক। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







