আজকের খবর


স্কুলছাত্রকে হত্যার ১১ বছর পর ৫ জনের মৃত্যুদণ্ড


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ জুন ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন, রবিবার

স্কুলছাত্রকে হত্যার ১১ বছর পর ৫ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় স্কুলছাত্র হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহীন মিয়া, সুজন মিয়া, সোহেল মিয়া, আল আমিন ও সোহাগ। আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর এলাকায় নবম শ্রেণি পড়ুয়া আশিকুর রহমান আশিককে তার সহপাঠী সুজনসহ কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে চারদিন নিখোঁজ থাকার পর একটি নির্জন জায়গায় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরদিন নিহতের দাদা আশরাফুল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১১ বছর পর মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। এছাড়া একই মামলায় দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপর একজনকে বেকসুর খালাস দেয়।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও আইনজীবী।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের