আজকের খবর
এক ধাক্কায় ২৫ টাকা কমেছে পেঁয়াজের দাম!
অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ খবরেই পাইকারি বাজারে এক ধাক্কায় ২৫ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে বলে জানা গেছে।
রমজানের ঈদের আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা বাড়তে বাড়তে রাজধানীর কারওয়ান বাজারে রোববারও কেজিতে সেঞ্চুরি ছুঁয়েছিল। তবে লাগামহীন বাজার নিয়ন্ত্রণে আমদানি অনুমতির খবরে কমতে শুরু করেছে দাম।
পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানান, আমদানির অনুমতি দেওয়ার পর থেকে পাবনা, ফরিদপুর, কুষ্টিয়ায় কৃষক পর্যায়ে পেঁয়াজের দাম পড়ে যায়। যার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। বাজারে ভারতীয় পেঁয়াজ প্রবেশ শুরু হলে দাম আরো কমবে। তখন পেঁয়াজের দাম আগের পর্যায়ে নেমে আসবে।
আমদানির খবরে দিনাজপুরের হিলিতেও কমেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সকালে সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকলেও, আগের তুলনায় ক্রেতা কমেছে। গত শনিবার এই বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়। সেই পেঁয়াজ সোমবার সকালে বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা দরে।
হিলি বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, পেঁয়াজ আমদানির খবরে পাইকারি বাজারে দাম কমছে। আমরা আজ ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছি। তবে ক্রেতা তুলনামূলক কম।’
আমদানি খবরে রাজধানীর বাজারেও পড়েছে প্রভাব। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি শুরু হলে দাম আরো কমবে।
এদিকে ক্রেতারা জানান, বাজার সিন্ডিকেটের কারণে প্রতিনিয়তই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এটি নিয়ন্ত্রণ না করা গেলে ভোক্তারা ভুক্তভোগী হতেই থাকবেন আর এক শ্রেণি ব্যবসাই করে যাবে।
প্রসঙ্গত, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







