আজকের খবর


নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ জুন ২০২৩, ০৪:২০ অপরাহ্ন, সোমবার

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নওগাঁর মহাদেপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সোমবার উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। পরে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। সোমবার দুপুরে হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ চার যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, মরদেহগুলো উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের