আজকের খবর


বিদ্যুৎ পরিস্থিতি ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ জুন ২০২৩, ০২:১৭ অপরাহ্ন, শনিবার

বিদ্যুৎ পরিস্থিতি ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। সরকার বিদ্যুৎ নিয়ে কাজ করছে।

শনিবার সুনামগঞ্জের শহিদ বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে ‘হাওরে আগাম বন্যারোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আসছে। কয়লাও জাহাজে আছে, মোংলা বন্দরে জাহাজ ভিড়ছে।

তিনি আরো বলেন, আমাদের বিলাসী কার্যক্রম থেকে দূরে থাকতে হবে। যেসব রাজনৈতিক কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেগুলো বন্ধ রাখতে হবে। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের