আজকের খবর


আগামী জুনে পদ্মাসেতু হয়ে ট্রেন যাবে যশোরে: রেলমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ জুন ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন, শনিবার

আগামী জুনে পদ্মাসেতু হয়ে ট্রেন যাবে যশোরে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এছাড়া ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে পারবো।

শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা-যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দ্বিতীয় অংশের কাজের অগ্রগতি সন্তোষজনক। এ পথে প্রায় সব সেতু হয়ে গেছে। ছোটখাটো কিছু কাজ বাকি রয়েছে। প্রকল্পের মেয়াদের (২০২৪ সালের জুন মাস) মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারবো।

তিনি আরো বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে অনেক পথ কমে যাবে, পাশাপাশি সময় বাঁচবে। যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এ কাজ শেষ হওয়ার পর ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হবে।

নূরুল ইসলাম সুজন বলেন, এক সময় রেলওয়েকে মৃত সংস্থায় পরিণত করা হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু রেলপথ বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর রেলওয়ে শুধু পেছনের দিকেই গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে রেলওয়ের জন্য আলাদা মন্ত্রণালয় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের