আজকের খবর


কয়লা নিয়ে মাতারবাড়িতে ভিড়ল ইতিহাসের সর্ববৃহৎ জাহাজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ জুন ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার

কয়লা নিয়ে মাতারবাড়িতে ভিড়ল ইতিহাসের সর্ববৃহৎ জাহাজ
৬৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ জাহাজ।

ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে আসা পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামে জাহাজটি বুধবার তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। জাহাজটি লম্বায় ২২৯ দশমিক ৯৯ মিটার।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরুর পর থেকে কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। গত ২৫ এপ্রিল ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে প্রথম জেটিতে ভিড়ে এমভি অউসো মারো। মে মাসে আরো তিনটি জাহাজ কয়লা নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে আসে।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী বলেন, বুধবার কয়লাবাহী জাহাজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। এর চেয়ে বড় কোনো জাহাজ এখনো জেটিতে ভেড়েনি।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি হয়েছে দেশের সবচেয়ে গভীর কৃত্রিম নৌপথ। একের পর বড় জাহাজ ভেড়ানোর মাধ্যমে এ নৌপথের সুবিধা পেতে শুরু করেছে বাংলাদেশ।

নতুন উৎপাদনে যাওয়া মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি জেটির একটিতে কয়লা খালাস করা হয়। ৩০০ মিটার লম্বা এ জেটিতেই বড় জাহাজগুলো ভিড়ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্য জেটি ১১০ মিটারের, তেল খালাসের জন্য এই জেটি নির্মাণ করা হয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের