আজকের খবর


খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ জুন ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানিয়েছে বিএনপি। তারা খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে। অথচ বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, তার অবস্থা স্থিতিশীল।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজনীতি সক্রিয় হওয়ার অবস্থায় নেই। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বক্তব্য শুনলে মনে হয়- তিনি বিশেষজ্ঞ ডাক্তার, এফআরসিএস পাস। ডাক্তাররা বলছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আর মির্জা ফখরুল গলা ফাটিয়ে বলেন, তার অবস্থা সংকটাপন্ন। তাহলে কি খালেদা জিয়ার ডাক্তাররা মিথ্যা কথা বলছেন?


তিনি আরো বলেন, বিএনপি আসলে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়েও যে রাজনীতি করা যায়- মির্জা ফখরুলসহ বিএনপির নেতাকর্মীরা এর জলজ্যান্ত উদাহরণ।

ড. হাছান মাহমুদ বলেন, গতকাল বিএনপি চট্টগ্রামে সমাবেশ করেছে। এই সমাবেশে যাওয়ার সময় তারা জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ছবিসহ আমাদের ইতিহাস-ঐতিহ্যের ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। এতেই বোঝা যায় তারা আমাদের ইতিহাস-ঐতিহ্য মানে না। বিএনপি আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। 




জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের