আজকের খবর


কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ জুন ২০২৩, ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কানাডার ম্যানিটোবা প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর এই প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, একটি সেমি-ট্রেলার ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আরো বলা হয়েছে, কানাডার ম্যানিটোবা প্রদেশে ‘খুব গুরুতর’ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

এদিকে পুলিশ জানায়, উইনিপেগ থেকে পশ্চিমে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবার আরসিএমপি জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। বাসটিতে বেশিরভাগ বয়স্ক নাগরিকই ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন সম্ভবত ‘উল্লেখযোগ্য’ আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের