আজকের খবর


রাজধানীসহ সিলেটে ভূমিকস্প


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ জুন ২০২৩, ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার

রাজধানীসহ সিলেটে ভূমিকস্প

রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে আসামের শিলচরে।

এদিকে, ভূমিকম্পের আতঙ্কিত হয়ে ওঠেন মানুষজন। অনেকেই দ্বিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

জানা যায়, শুক্রবার ভোর থেকে সিলেটে বৃষ্টি ঝরছে। বৃষ্টির কারণে বাসা-বাড়ির বাইরে যেতে পারছেন না কেউ। এরই মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। এতে ঘরের ভেতেরই অনেকে ছুটোছুটি শুরু করেন। 


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের