আজকের খবর


ঈদের ছুটি বাড়ছে কি না, জানা যাবে দুপুরে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ জুন ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার

ঈদের ছুটি বাড়ছে কি না, জানা যাবে দুপুরে

ঈদুল আজহার তিনদিনের ছুটির সঙ্গে আর একদিন বাড়ানো হবে কিনা, তা জানা যাবে দুপুরে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মন্ত্রিসভা সম্মত হলে ঈদে একদিনের ছুটি বাড়বে, অর্থাৎ আগামী ২৭ জুন (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরু হবে। সে ক্ষেত্রে ঈদে টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। গত ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।

এর আগে, ১৩ জুন ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৯ জুন অথবা ৩০ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, সৌদি আরবের আকাশে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) এবং ২৮ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদ্‌যাপন করা হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের