আজকের খবর


ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ জুন ২০২৩, ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার

ঈদযাত্রায় লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় বরিশাল নদীবন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই। 

লঞ্চসংশ্লিষ্টরা জানান, পদ্মাসেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে। নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মোবাইলে নেয়া হচ্ছে বুকিং।

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা। আশা করছি, সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারবো।

২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের