আজকের খবর
রাজশাহীর ভোট ভবিষ্যৎ নিরপেক্ষতার নজির হবে: পুলিশ কমিশনার
আগামীকালের ভোট ভবিষ্যৎ নিরপেক্ষতার নজির হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নির্ভর করবে এই ভোটগুলোর সঠিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে।
তিনি আজ মঙ্গলবার ২০ জুন এই কথা বলেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাঠে মেয়র পদে নেই বিএনপির কেউ। যদিও জামায়াত এবং বিএনপির কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সেই কাউন্সিলর প্রার্থীসহ সরকারি দলের একাধিক কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী পরিবেশ শান্তি ভাঙতে পারে এই খবরে গোয়েন্দা সংস্থা ১৪৮ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।
তবে কেন্দ্রের শান্তি রক্ষা করে ভোটের পরিবেশ ঠিক রাখতে আইনশৃংখলা বাহিনীর সাড়ে চার হাজার কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবে। শতভাগ ভোট হবে ইভিএম এ। কেন্দ্রে কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। ১৫৫ কেন্দ্রের জন্য রাখা হয়েছে প্রায় ২ হাজার ইভিএম।
রিটার্নিং কর্মকর্তা বলছেন, শান্তিপূর্ণ শহরে আগামীকাল ভোট উৎসব করতে প্রস্তুত নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি। মেয়র প্রার্থী ৩ জন। সাধারণ কাউন্সিলর পদে ১১২জন ও ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। তবে এরমধ্যে তরুণ ভোটার ৩০ হাজার।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







