আজকের খবর


রাজধানীতে ক্রেন দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুন ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন, শনিবার

রাজধানীতে ক্রেন দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের ক্রেনের তার ছিঁড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার দুপুরে ডেমরার সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - মোস্তফা, জাফর ও মনির।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় উপরের দিকে মালামাল ওঠাতে গেলে ক্রেনের তার ছিঁড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের