আজকের খবর


গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-এস্কেভেটর সংঘর্ষে নিহত ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ জুলাই ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-এস্কেভেটর সংঘর্ষে নিহত ৪
গোপালগঞ্জ সদরে এস্কেভেটর ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক।

তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস্কেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের