আজকের খবর


সৌদি আরবের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ জুলাই ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার

সৌদি আরবের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো দুই জন।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আল-হাসা জেলার আল-মনসুরা এলাকায়এ দুর্ঘটনা ঘটে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীদের মধ্যে তিন জনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী। তবে তাদের পরিচয় জানা যায়নি এখনও।

কর্তৃপক্ষ জানায়, একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের