আজকের খবর


বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ জুলাই ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩
বগুড়ার আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে আরেক মিটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলাপরসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীচরের গোফ্ফারের ছেলে বাদন মিয়া, নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র আমজাদ হোসেনের ছেলে রাফিকুল ইসলাম এবং নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী। 

এতে আহত হয়েছেন ঢাকার কামরাঙ্গীচরের এলাকার জামাল উদ্দিনের ছেলে হেলপার সাইফুল ইসলাম। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ভোররাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে মারা যান ট্রাকমালিক মোস্তাক। এতে আহত হেলপার সাইফুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আদমদিঘী থানার ওসি রেজাউল বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে আরো একজন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের