আজকের খবর


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ জুলাই ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম সিএনএনকে হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন জানান, সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তিনি আরো জানান, শনিবার এদিন সকাল পৌনে ১১টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকল পান। ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে, সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ঐ ব্যক্তি হ্যাম্পটনেরই বাসিন্দা।

এদিকে হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে হ্যাম্পটন পুলিশ। এতে সহায়তা করছে হেনরি কাউন্টির পুলিশ বিভাগ, শেরিফ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও ক্রাইম সিন ইউনিট। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ঐ ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি. স্ক্যান্ড্রেট। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের