আজকের খবর


বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ জুলাই ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার
বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওয়াটার বাসটি পানির উপরে তোলা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ’র জাহাজ রুস্তম, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।

সোমবার সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগ, রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলে। রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। উদ্ধার কার্যক্রমে জীবিত ৬ জন ও মৃত ৪ জনকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরাণীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এমভি আরাবি নামে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায়। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান জানান, ওয়াটার বাসডুবির ঘটনায় উদ্ধার মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকেও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের