আজকের খবর


নেত্রকোণা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জুলাই ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন, শনিবার

নেত্রকোণা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান
নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তার এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট নয়জন প্রার্থী দলের দলের মনোনয়ন চেয়েছিলেন। 

রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের