আজকের খবর


ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত বেড়ে ১৭


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জুলাই ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন, শনিবার

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত বেড়ে ১৭
ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়া যাত্রীবাহী বাসের ভেতর থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

শনিবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে, সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল বাসটি। পথে ওই এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা করে উদ্ধারের চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। 

পরে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে। ওই সময় বাসের ভেতর থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট নিহত হন ১৭ জন। আহত ২৩ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন সদর হাসপাতালের  চিকিৎসক ডা. বৈশাখী বড়াল।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত আরো ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা পুলিশের উদ্ধারযন্ত্রের সাহায্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহযোগিতায় বাসটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের