আজকের খবর


রাজধানীতে ছাদ থেকে পড়ে ১৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জুলাই ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন, রবিবার

রাজধানীতে ছাদ থেকে পড়ে ১৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে মোবাশ্বের হোসাইন (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে খিলগাঁও বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মোবাশ্বের নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। এবার নোয়াখালী বালিয়াকান্দি নবকৃষ্ণ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

মৃতের চাচাতো ভাই কামাল হোসেন বলেন, ‘মোবাশ্বেরের চাচাতো ভাই মানিক বনশ্রীতে একটি ম্যাচে থাকেন। গত ৮ জুলাই সেখানে বেড়াতে এসেছিল মোবাশ্বের। শনিবার তার জ্বর ছিল। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভবনের সাত তালার বারান্দার বেলকনি থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মোবাশ্বের। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মানিক বাসার বাইরে ছিলেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের