আজকের খবর


আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট চালু


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন, সোমবার

আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট চালু
আমিনবাজার-মেঘনাঘাট ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের দ্বিতীয় সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে সফলভাবে চালু হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনটি আমিনবাজার গ্রিড উপকেন্দ্র থেকে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত করা হয়েছে।

গত ২৫ জুন এই লাইনের ১ম সার্কিট ৪০০ কেভি ভোল্টেজে চালু করা হয়েছিল। উভয় সার্কিট ৪০০ কেভিতে চার্জ করার কাজ সম্পন্ন হওয়ায় লাইনটি পূর্ণ সক্ষমতা অর্জন করলো।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক পোস্টে জানান, ২০০৯ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল ৮ হাজার সার্কিট কিলোমিটার। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের হাত ধরে বর্তমানে এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পরিমাণ ১৫ হাজার ৪৬৭ সার্কিট কিলোমিটার ছাড়িয়ে গেছে।

তিনি পোস্টে আরো লেখেন, একই সময়ে জাতীয় গ্রিড সাবস্টেশন ক্ষমতা ছিল মাত্র ১৫ হাজার ৮৭০ এমভিএ। বর্তমানে যার সক্ষমতা দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৫ এমভিএ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের