আজকের খবর


স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তোলাই আমাদের লক্ষ্য: প্রাণিসম্পদমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার

স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তোলাই আমাদের লক্ষ্য: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিস্ময়কর ও বৈপ্লবিক পরিবর্তনের দৃষ্টান্ত। পুষ্টিগুণ সম্পন্ন মাছ উৎপাদন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য।

আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির র‍্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মাছের উৎপাদন ও বিপণনসহ মৎস্য খাতের সব প্রক্রিয়ায় সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা রয়েছে। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাছ রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে মৎস্য খাত।

তিনি আরো বলেন, আমাদের অধিক পরিমাণে মাছ উৎপাদন করতে হবে। কোনো অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাছ রফতানির ক্ষেত্রে কোনো ভেজাল মেশানো যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদফ্ররের মহাপরিচালক খ. মাহবুবুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের