আজকের খবর


আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ০৪:০০ অপরাহ্ন, সোমবার

আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চালক। সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জাহাঙ্গীর সেখানে যাচ্ছিল।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে চাপা দেয়, বাসের ধাক্কায় পথচারী নিহত হন।

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের