আজকের খবর


বিসিএসে দুবারের বেশি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি: পিএসসি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ জুলাই ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন, বুধবার

বিসিএসে দুবারের বেশি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি: পিএসসি
বিসিএস পরীক্ষায় চাকরিপ্রার্থীদের দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। আজ বুধবার দুপুরে পিএসসির কয়েকজন সদস্য ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে পিএসসির সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাকরিপ্রার্থীরা দুবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি আনুষ্ঠানিক তো নয়ই, অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। 
পিএসসির ওই সূত্র আরও বলেন, সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পিএসসি তা সভায় অ্যাজেন্ডা করে। সেই অ্যাজেন্ডার বিষয়ে সভায় আলোচনা হয়। কিন্তু এ পর্যন্ত কোনো সভায় এ বিষয়ে আলোচনা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুই দিনে বিসিএসে দুবারের বেশি অংশ নিতে না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের