আজকের খবর


জন্মসনদ বাতিলে নতুন নিয়ম: একাধিক থাকলে বাদ দেওয়া যাবে ব্যক্তির সুবিধামতো


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ জুলাই ২০২৩, ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার

জন্মসনদ বাতিলে নতুন নিয়ম: একাধিক থাকলে বাদ দেওয়া যাবে ব্যক্তির সুবিধামতো
কোনো ব্যক্তির একাধিক জন্মসনদ থাকলে, তা বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে সরকার। আগে কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার নিয়ম ছিল। তবে নতুন নিয়মে ব্যক্তি তার সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। এ জন্য তাকে আলাদা করে অনলাইনে আবেদন করতে হবে।

নতুন এই নিয়ম জানিয়ে গত ৫ জুলাই সারাদেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে “রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন”।

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার (বিডিআরআইএস)-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

বাতিলের ক্ষেত্রে চারটি ধাপের কথা বলা হয়েছে চিঠিতে। প্রথম ধাপে, একাধিক সনদধারী ব্যক্তি তার বাতিলযোগ্য মূল সনদসহ তার সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান হতে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন।

দ্বিতীয় ধাপে কার্যালয়ের নিবন্ধক সহকারী দাখিলকৃত জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তার আইডি হতে নির্ধারিত ফি গ্রহণান্তে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন।

এরপর তিনি নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) নিকট প্রেরণ করবেন এবং দাখিলকৃত মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন।

শেষ ধাপের রেজিস্ট্রার জেনারেলের আইডি হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে।

তবে নতুন নিয়ম কার্যকর করার ২০ দিন পার হলেও, এখন পর্যন্ত একাধিক জন্মসনদ বাতিলের ক্ষেত্রে তেমন কোন সাড়া পাওয়ার যাচ্ছে না বলে বিভিন্ন সংবাদমাদ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন জায়গা থেকে সার্ভার ডাউন থাকারও অভিযোগ পাওয়া গেছে।

এসব রেজিস্ট্রার জেনারেল মো. রাশিদুল হাসান সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগের নিয়মে অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা হত এতে অনেকে সমস্যায় পড়তেন। বিশেষ করে, যারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে পরবর্তী জন্মসনদের নম্বর ব্যবহার করতেন। এতে প্রথম জন্মসনদের সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের তথ্যের গরমিল হয়ে যাচ্ছিল। এর ফলে আমরাও বিপাকে পড়তাম, এই সমস্যা সমাধানেই নতুন এই নিয়ম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

এখন একাধিক জন্মসনদধারী ব্যক্তি যে সনদটি তার জন্য প্রয়োজনীয় মনে করবেন, সেটি রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

সার্ভার ডাউনের বিষয়ে তিনি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সার্ভার ডাউন থাকার কোনো ব্যাপার নেই। মাঝেমধ্যে কিছু সার্ভার ব্যবস্থাপনার কাজ করার সময় তথ্য নিরাপত্তার জন্য অল্প সময়ের জন্য সার্ভার বন্ধ করতে হয়। এছাড়া নতুন কোন সেবা যুক্ত করার সময় সার্ভার বন্ধ রাখতে হয়। এই যে আমরা নিবন্ধন বাতিলের নতুন নিয়ম করেছি। তার জন্যও নতুন গেটওয়ে করতে হয়েছে। এতে সার্ভার বন্ধ রাখতে হয়েছে। তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। সবসময় হয়তো কেউ চেষ্টা করে সার্ভার পান না।"


জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের