আজকের খবর
উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরা আহত পুলিশ সদস্য দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডিএমপি কমিশনার
গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত আছেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে ডিউটি করার সময় ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির উচ্ছৃঙ্খল কর্মীদের হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। সেখানে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগাযোগ করা হয়। সেই হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন। তার চিকিৎসার যাবতীয় ব্যয় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারের উদ্যোগে বহন করা হচ্ছে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







