আজকের খবর


ঢাকা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চকোলেট উৎসব ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন, বুধবার

ঢাকা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে  চকোলেট উৎসব ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে
সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে রাজধানীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করেন ডিএমপি ।

ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে ডিএমপি।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি ৬,০০০ পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দীর্ঘ পথ পরিক্রমায় আগামীকাল ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের